বাংলা গল্প।বাংলা ছোট গল্প পাজি এক্স।বাংলা মজার গল্প।। Tinebd.Blogspot.Com

 প্রাইভেট কোচিং শেষ করে নাচতে নাচতে বাসায় যাচ্ছি! কারণ আম্মু বলেছে আজকে নাকি আমার জন্য বিশেষ সারপ্রাইজ আছে। বাসায় গিয়ে দেখি বাড়ির মেন ডোরের সামনে কিছু অচেনা জুতো।আমি ভাবলাম পাশের বাড়ির আনটিরা হয়ত এসেছে। বাসার ভিতরে গিয়ে দেখি ওমা!একটা মোটা সোটা দেখতে আন্টি আর একজন ভদ্রলোক আর একটা বোকা টাইপের ছেলে বসে আছে!কেমন মোটা ফ্রেমের চশমা আর মাথায় তেল দিয়ে মাঝবরাবর সিথি করে আচরানো।আমি তাদের দেখেও না দেখার মতো ভান করে ডাইরেক আমার রুমে চলে গেলাম।রুমে গিয়ে দেখি আমার ছোট বোন বসে আছে। আমার বোনকে বললাম___


 কিরে ইশু (আমার ছোট বোনের নাম ইশিতা আমি আদর করে ইশু বলি) ড্রইং রুমের সোফাতে কারা বসে আছে রে?ওই আন্টিকে তো চিনলাম না! আর তেল মাথায় দেওয়া কেমন একটা ছেলে ঐটাকেও তো চিনলাম না!আমার কথা শুনে আমাকে বলল __

আপু এরা তোকে দেখতে এসেছে। কেন তুমি জানতে না আজকে যে ওনারা তোমাকে দেখতে আসবে??এই কথা শোনা মাত্রই আমার মাথায় বাঁশ তার মানে এই হলো আমার মায়ের স্পেশাল সারপ্রাইজ।আমিও মনে মনে কিছু একটা ভেবে ইশিতাকে বললাম ___

ইশু বাপি জানে আজকে আমাকে দেখতে আসবে??ইশু বলল__

না বাপী হয়তো জানেনা বাপি জানলে কি আর পাত্রপক্ষকে বাড়ি পর্যন্ত আসতে দিত নাকি তার আগেই তো আম্মুকে না করে দিত।ইশুর কথা শুনে আমি ডেবিল স্মাইল দিয়ে বললাম __

 তাহলে তো এই বিয়ে ভাঙ্গা আমার কাছে কোনো ব‍্যাপারই না।এই বলে আমি আমার আলমারি থেকে নীল রঙের একটি ড্রেস বার করে ফ্রেশ হয়ে পরে নিলাম এবং হালকা একটু সাজুগুজু করে নিলাম। তখনই আম্মু আমার রুমে এসে বলে উঠলো ___

ওমা এ আমি কি দেখছি? আজ সূর্য কোনদিকে উঠল? মেঘ না চাইতে বৃষ্টি!আমি না বলার আগেই আজকে রেডি বাহ খুব ভালো তা এখন পাত্রপক্ষের সামনে সঠিক উত্তর দিয়ে আমাকে রক্ষা করো মা। আর কোন ভুলভাল কথা বলোনা।আমি আম্মুকে বললাম আম্মু তুমি বাপি কে না জানিয়ে আবার পাত্রপক্ষকে ডেকেছ? সেটা কিন্তু ঠিক করো নাই দেখো আজকে পাত্রপক্ষের কি অবস্থা করি। আম্মু বলল_ দেখ মাইয়া উল্টাপাল্টা কিছু করলে কিন্তু তোর খবর আছে।আমি বললাম___

 আমি যদি বাপিকে বলি তুমি আবারো আমার জন্য পাত্রপক্ষকে বাড়িতে নিয়ে আসছো তাহলে বাপি তোমার কি অবস্থা করে বুঝতে পারছ নিশ্চয়ই।আম্মু বলল___

 ব্ল্যাকমেইল করিস না তোর বাপিকে আমি পরে বুঝিয়ে বলবো। আমি ডোন্ট কেয়ার ভাব নিয়ে বললাম তার আগেই আমি এই বিয়ে ভেঙে দিব। এই বলে আমি চললাম ড্রইং রুমের দিকে। নিচে গিয়ে আমি যা দেখতে পাই তা দেখে তো আমি পুরাই অবাক কারন ড্রইংরুমে আন্টিদের সাথে আরেকটি ছেলে বসে আছে আর ওই ছেলেটার কেউ নয় আমার এক্স বিএফ।ওকে দেখে আমি তেলে বেগুনে জ্বলে বলে উঠলাম___ 

 শয়তান,পাজি,বজ্জাত ছেলে তুই এখানে আমাদের বাড়িতে কি করছিস??নিলয় (আমার এক্স বিএফ)আমাকে দেখে বলল___

ওমা এ আমারা কোন কাজের বেটি জরিনাদের বাড়িতে এসেছি?আর মা (ঐ আন্টিকে উদ্দেশ্য করে)এ কোন শাকচুন্নির মাইয়ার বাসায় আমাদের নিয়ে আসছো ভাইয়ার জন‍্য পাত্রী দেখাবে বলে পাত্রীকে তো দেখতে পেলাম না উল্টো এক পেত্নিকে কে দেখে মুডটাই নষ্ট হয়ে গেল। নিলয়ের কথা শুনে পিছন থেকে আম্মু বলল,

 এসব কি বলছ তুমি?কাজের বেটি জরিনার বাড়ি মানে আর কোন শাকচুন্নি, পেত্নীর কথা বলছো তুমি?আমি তো কিছুই বুঝতে পারছি না। আম্মুর সাথে তাল মিলিয়ে ঐ আন্টি বলল ___

হ্যাঁ নিলয় আমিও তো কিছুই বুঝতে পারছি না এসব কি যাতা বলছিস তুই? নিলয় আম্মু আর আন্টি কে উদ্দেশ্য করে বলে__

আরে আন্টি আর বইলেন না এই পাজি মেয়ের (আমাকে উদ্দেশ্য করে) সাথে আমি 3 মাস প্রেম করেছিলাম।বেশি দিন টিকে নাই খালি সন্দেহ করে তাই ব্রেক আপ হয়ে গেছে।এই কথা শুনে আম্মু আমার দিকে রাগী দৃষ্টিতে তাকাতেই আমি বাঘ থেকে ভেজা বিড়াল হয়ে গেলাম।নিলয় আবার আমাকে উদ্দেশ্য করে বলে __

আর তুই এত সাজগোজ করছিস কেন?আচ্ছা এক মিনিট এক মিনিট তুই বললি এই বাড়ি তোদের আবার তুই সেজে আছিস তার মানে কি তুই আমার এমন সরল ভাইয়ের বউ হবে নাকি!!না কখনোই না আমি থাকতে অন্তত এটা কিছুতেই হতে দিব না।নিলয়ের কথা শুনে আমি আবার তেতে ওঠে বললাম ___

 তুই ভাবলি কি করে আমি তোর এই মোটাতাজা হাঁদারাম বলদা ভাইকে বিয়ে করবো?? তুই এক্ষুনি বের হ আমার বাসা থেকে।আমার কথা শুনে নিলয় বলল__

আম্মু চল এক্ষুনি এখান থেকে।আমি মেনইন ডোর খুলে বললাম __  
এই ফটিক চান আন্ডা ওয়ালা বের হ আমাদের বাড়ি থেকে।আমার কথা শুনে নিলয় বলল__
কি বললি তুই!!আমি মুখ ভেংচি দিয়ে বললাম__ আমাকে জরিনা বলেছিলি না তার প্রতিশোধ হুহ।নিলয় আমাকে কিছু বলবে তার আগেই আন্টি ওকে টেনে নিয়ে চলে যায়।ওরা চলে যেতেই আম্মু আমাকে কিছু বলবে তার আগেই আমি দৌড়।

এখন আমার বর্তমান অবস্থা __আমি এখন মিন্টুর (আমার পোষা কুকুরের )সাথে রাস্তায় দাঁড়িয়ে আছি এখন আমার কি হবে??বাসায় গেলে নির্গাত ঝাড়ুর বাড়ি আছে কপালে🥺🥺


পাজি_এক্স

সামিয়া_আক্তার_মুনা 💛

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ