আমার প্রিয় আপনি।বাংলা অনুগল্প

 পিরিয়ড এর যন্ত্রণায় যখন বেড শিট আকরে নিরবে চোখের পানি ঝরাচ্ছিলাম ঠিক সেই মূহুর্তে পেটের ওপর গরম কিছুর স্পর্শ পেয়ে আবেশে ঠোটের কোনে হাসি ফুটে উঠলো আমার।

ঘড়িতে এখন সময় ঠিক রাত দুইটা,পিরিয়ড শুরু হয়েছে প্রায় ঘন্টা খানেক আর এর মাঝেই আমার চেহার লাবন্য কমে গেছে অনেকটাই, আর এর একমাত কারন আমার পেটের ব্যাথা

যন্তনায় চোখে পানি চলে এসেছে, এতো রাতে ব্যাথা নিয়ে পড়ে আছি যাতে রাহাত বুঝতে না পারে যে আমার কষ্ট হচ্ছে। কারন সে বুঝলেই যে বড্ড পাগলামি করবে।

মুখবুজে সহ্য করছিলাম হুট করেই দেখি রাহাত উঠে ওয়াশ রুমে চলে গেলো আর তার পর অনেক সময় পর যখন পেটে হট ব্যাগের স্পর্শ পেলাম, ঠিক তখনি বুঝে গিয়েছিলাম মানুষটা আর কেও না, যে এতো রাতে আমার জন্য কিচেনে গিয়ে গরম পানি করে নিয়ে এসেছে।

আমার ভাবনার মাঝে ছেদ ঘটে রাহাতের কথায় 


রিয়া এবার তো নিজের চাপা স্বভাবটা বদলাও, নিচের সুবিধা অসুবিধার কথা বলতে শেখো, আমি তো আর সবজানতা সমশের না যে না বললেই বুঝে যাবো আমার রিয়া মহারানির  

 কি লাগবে।

রাহাতের কথায় চোখমেলে তাকিয়ে দেখি রাহাত গম্ভির ভাবে আমার দিকে তাকিয়ে আছে,

এতো রাতে জাগরনে তার চোখের নিচে কালি পড়ে যায়। এটা নতুন কিছু নয় বিয়ের পরে যখন থেকে আমার পিরিয়ড শুরু হয় আমার চাইতে রাতের শরীর ভেঙ্গে পড়ে বেশি।

 আমি হেসে বললাম কে বলেছে এতো রাতে কষ্ট করে কিচেনে গিয়ে গরম পানি আনতে, আমি ঠিক আছি তো।

রাহাত এবার রেগে যায় বলে, হ্যা দেখছি তো তুমি কতটা ঠিক আছো, ভাবছো আমি কিছু বুঝি না? তোমায় কবে বুঝাতে পারবো যে এটা কোনো নরমাল সমস্যা না তোমরা মেয়ে রা মুখে বলতে চাওনা কেন, কি সমস্যা বললে, বার বার বিছানায এপাশ ওপাশ করছো ব্যাথায়, আর আমি বুঝবো না এতটাও অবুঝ না আমি।

আর এখন চুপ চাপ ঘুমাও। বলেই রাহাত আমার পাশে শুয়ে পড়লো

***************************************

সকালে ঘুম ভাঙ্গে আমার দশটায়। অবাকা কান্ড আমি তো ঘড়িতে এলার্ম দিয়েছিলাম পাঁচটার তাহলে ঘুম ভাংলো না কেন! ডাইনিং টেবিলে গিয়ে দেখি সকালের খাবার ডাকনা দিয়ে ডাকা।

বুঝা হয়ে গেছে প্রতিবারের মতো এবারো রাহাত রান্না করে রেখে গেছে।

তৃপ্তির হাসি ফুটে ওঠে আমার ঠোটের কোনায়,,

বিয়ের আগে যখন চাচির কাছে ছিলাম তখন চাচি কত কাজ করাতো, না খেয়ে থাকতে হতো।

আসলে ছোট বেলায় কার এক্সিডেন্ট করে মা বাবা মারা যায়। সেই থেকেই ছোট চাচুর সংসারে বড় হই আমি, প্রথম প্রথম চাচি আদর করলেও সময়ের সাথে বদলায় চাচির আচরন। আর এই মানুষটা আমাকে চাচির অত্যাচরের হাত থেকে বাচিয়ে নিয়েছে।

আল্লাহর অসেশ রহমতে আমি এমন মানুষ পেয়েছি যে আমার সব খেয়াল রাখে।

বিপদে ছায়ার মতো আগলে রাখে।

আমার প্রিয় আপনি

Sabiha_Sultana_Mohima

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ